বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

ইউনিক আইডিয়ার খোঁজে স্বপ্নের সোনারগাঁ এর সেরা স্বপ্নবাজ প্রতিযোগিতা -২০২০

 রিফ্রেশ মাইন্ডে স্বপ্নের সোনারগাঁ এর টিম মেম্বার শুভাকাঙ্ক্ষী ও এডমিন/মোডারেটরদের সাথে গত ১২ই সেপ্টেম্বর ২০২০ তারিখে সনমান্দীতে একটা নিরিবিলি পরিবেশে বসেছিলো স্বপ্নের সোনারগাঁ ।

সেদিন আমাদের গ্রুপের ইউনিক প্ল্যান সেরা স্বপ্নবাজ কনসেপ্টে বিজয়ী সেরা ৩ স্বপ্নবাজদের পুরুষ্কার বিতরণ করা হয়েছে।





কিছু উদ্ভাবনের চেষ্টায় ঠান্ডা মাথায় আলোচনায় ছিলাম বেশ কিছুক্ষন, সোনারগাঁয়ের জন্য কিছু করা যায় কি না? সে বিষয়টা নিয়েই।
সোনারগাঁ সম্পর্কিত স্বপ্ন ও সোনারগাঁ কে সাজাতে আমরা অনলাইনে আয়োজন করেছিলাম স্বপ্নবাজদের নিয়ে এক ভিন্নমুখী প্রতিযোগিতা,
বহু প্রতিযোগির ভীরে যাচাই বাছাই করে নির্বাচিত হয়েছেন ৩ সেরা স্বপ্নবাজ।

এছাড়াও সেদিন নিজেদের পারস্পরিক কুশলাদি বিনিময় পর্ব তো ছিলোই।

এর বাইরেও চেষ্টা করেছি, আগত সকল মানুষগুলোর কথাগুলোকে শুনতে, নোট করতে।

দিনশেষে ঐক্যমতেও পৌছেছি আমরা.....
অনেক তো হলো অস্থায়ী কাজ,
এবার নাহয় স্থায়ী কাজ হোক সোনারগাঁয়ের তরে!

পজেটিভ চিন্তাধারার মানুষগুলোকে পথের সাথী বানিয়ে, এবার নাহয় হোক নতুন কিছু।


আপনি চাইলে আপনিও হতে পারেন আমাদের পথের সাথী.....
আর না পারলেও অন্তত ৩ টা জিনিস আপনাদের কাছে চাই আমরা....

*ভালোবাসা
*ঐক্য
*পরামর্শ

এরচেয়ে বেশী কিছু দাবী করি না।

সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন