বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

স্বপ্নের সোনারগাঁ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

 

আসছে আগামী ২০শে ফেব্রুয়ারী শনিবার সোনারগাঁভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এর ৩য় বর্ষপুর্তি সোনারগাঁয়ের  রয়েল রিসোর্টে জাকজমক ও জমকালো বর্ণিল আয়োজনে পালন করতে যাচ্ছে টিম স্বপ্নের সোনারগাঁ।  

দিনটিকে অবিস্মরণীয় করে রাখার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আমাদের সম্মানিত সকল সমাজকর্মীগণ।  

২০শে ফেব্রুয়ারী বিকেলে আমাদের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়।  


সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যাক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,  চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ।  


আমাদের সমাজকর্মীদের আমন্ত্রনে সোনারগাঁয়ের সকল জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও স্বপ্নের সোনারগাঁ এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও আমাদের সহ সোনারগাঁভিত্তিক অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সম্মানিত সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজে অনুপ্রেরণা প্রদান করবেন।  


দিবসটিকে সোনারগাঁভিত্তিক সকল সেরা সব সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের জন্য মিলনমেলা হিসেবে অবিস্মরণীয় করে রাখার সর্বাত্মক চেষ্টা করছে টিম স্বপ্নের সোনারগাঁ এর সকল সমাজকর্মীরা।  

ইনশা আল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে ফেব্রুয়ারী হতে যাচ্ছে সোনারগাঁয়ের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সর্ববৃহৎ মিলনমেলা।  


সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন