আমাদের সর্বশেষ আপডেট
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
স্বপ্নের সোনারগাঁ এর প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রয়েল রিসোর্ট এর বর্ণিল সাজ
সোনারগাঁ ভিত্তিক সর্ববৃহৎ ও জনপ্রিয় সংগঠন স্বপ্নের সোনারগাঁ।
একদল দক্ষ সমাজকর্মীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও সুচিন্তিত সব কর্মপদ্ধতি অবলম্বনে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজকল্যানে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
বরাবরই সৃজনশীলতা ও কারিগরি নৈপুণ্যের মাধ্যমে ক্রিয়েটিভ সব কর্মপরিকল্পনা হাতে নেয় স্বপ্নের সোনারগাঁ, এবং অদূর ভবিষ্যতে এটি আরো বেগবানভাবে তার কর্মপরিধি বিস্তৃত করবে সারা সোনারগাঁয়ের কল্যানে।
আগামী ২০শে ফেব্রুয়ারিতে স্বপ্নের সোনারগাঁ পার করতে যাচ্ছে ৩ টি বছর।
সামাজিক দায়বদ্ধতামূলক কাজে জড়িয়ে থাকতে থাকতে, কোন ফাকে যে বছরগুলি হ্যাট্রিক করে ফেললো, সেটা অনুধাবন করতে গেলেও অনুভূতিগুলো নাড়া দেয় হৃদয়কে।
৩য় বর্ষপূর্তি কে ঘিরে স্বপ্নের সোনারগাঁ হাতে নিয়েছে নানা পরিকল্পনা।
তারই এক ঝলক হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব লিয়াকত হোসেন খোকা মহোদয় , ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাহেব সহ সোনারগাঁয়ের সকল জনপ্রতিনিধি ও অভিভাবকসহ সকল সেরা সামাজিক সংগঠনসমূহের সাথে আনন্দ, অনুভূতি ও হাসিগুলো একসাথে ভাগ করে নেয়া।
নতুন স্পিরিট নিয়ে সামাজিক কাজে উদ্যমি হয়ে ওঠা।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোনারগাঁয়ের জনপ্রিয় ভেন্যু রয়েল রিসোর্টে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি ও সর্বোচ্চ সামর্থানুযায়ী বর্ণিলভাবে সাজানো হয়েছে রয়েল রিসোর্টকে।
ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে সোনারগাঁয়ের সকল সেরা ও সামাজিক কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনের সবচেয়ে বিশাল মিলনমেলায় পরিণত হবে দিনটি।
ইতিমধ্যে সোনারগাঁ নিয়ে কাজ করা ১৯ টি সেরা সংগঠনকে দাওয়াত দেয়া ও সকল সম্মানিত অতিথিদের দাওয়াত দেয়া সম্পন্ন করেছে আমাদের টিম স্বপ্নের সোনারগাঁ।
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
স্বপ্নের সোনারগাঁ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন
আসছে আগামী ২০শে ফেব্রুয়ারী শনিবার সোনারগাঁভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এর ৩য় বর্ষপুর্তি সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জাকজমক ও জমকালো বর্ণিল আয়োজনে পালন করতে যাচ্ছে টিম স্বপ্নের সোনারগাঁ।
দিনটিকে অবিস্মরণীয় করে রাখার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আমাদের সম্মানিত সকল সমাজকর্মীগণ।
২০শে ফেব্রুয়ারী বিকেলে আমাদের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যাক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ।
আমাদের সমাজকর্মীদের আমন্ত্রনে সোনারগাঁয়ের সকল জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও স্বপ্নের সোনারগাঁ এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও আমাদের সহ সোনারগাঁভিত্তিক অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সম্মানিত সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজে অনুপ্রেরণা প্রদান করবেন।
দিবসটিকে সোনারগাঁভিত্তিক সকল সেরা সব সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের জন্য মিলনমেলা হিসেবে অবিস্মরণীয় করে রাখার সর্বাত্মক চেষ্টা করছে টিম স্বপ্নের সোনারগাঁ এর সকল সমাজকর্মীরা।
ইনশা আল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে ফেব্রুয়ারী হতে যাচ্ছে সোনারগাঁয়ের সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সর্ববৃহৎ মিলনমেলা।
সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে...
বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
ইউনিক আইডিয়ার খোঁজে স্বপ্নের সোনারগাঁ এর সেরা স্বপ্নবাজ প্রতিযোগিতা -২০২০
রিফ্রেশ মাইন্ডে স্বপ্নের সোনারগাঁ এর টিম মেম্বার শুভাকাঙ্ক্ষী ও এডমিন/মোডারেটরদের সাথে গত ১২ই সেপ্টেম্বর ২০২০ তারিখে সনমান্দীতে একটা নিরিবিলি পরিবেশে বসেছিলো স্বপ্নের সোনারগাঁ ।
সেদিন আমাদের গ্রুপের ইউনিক প্ল্যান সেরা স্বপ্নবাজ কনসেপ্টে বিজয়ী সেরা ৩ স্বপ্নবাজদের পুরুষ্কার বিতরণ করা হয়েছে।কিছু উদ্ভাবনের চেষ্টায় ঠান্ডা মাথায় আলোচনায় ছিলাম বেশ কিছুক্ষন, সোনারগাঁয়ের জন্য কিছু করা যায় কি না? সে বিষয়টা নিয়েই।
সোনারগাঁ সম্পর্কিত স্বপ্ন ও সোনারগাঁ কে সাজাতে আমরা অনলাইনে আয়োজন করেছিলাম স্বপ্নবাজদের নিয়ে এক ভিন্নমুখী প্রতিযোগিতা,
বহু প্রতিযোগির ভীরে যাচাই বাছাই করে নির্বাচিত হয়েছেন ৩ সেরা স্বপ্নবাজ।
এছাড়াও সেদিন নিজেদের পারস্পরিক কুশলাদি বিনিময় পর্ব তো ছিলোই।
এর বাইরেও চেষ্টা করেছি, আগত সকল মানুষগুলোর কথাগুলোকে শুনতে, নোট করতে।
দিনশেষে ঐক্যমতেও পৌছেছি আমরা.....
অনেক তো হলো অস্থায়ী কাজ,
এবার নাহয় স্থায়ী কাজ হোক সোনারগাঁয়ের তরে!
পজেটিভ চিন্তাধারার মানুষগুলোকে পথের সাথী বানিয়ে, এবার নাহয় হোক নতুন কিছু।
আপনি চাইলে আপনিও হতে পারেন আমাদের পথের সাথী.....
আর না পারলেও অন্তত ৩ টা জিনিস আপনাদের কাছে চাই আমরা....
*ভালোবাসা
*ঐক্য
*পরামর্শ
এরচেয়ে বেশী কিছু দাবী করি না।
সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে...
মহান বিজয় দিবসে অন্যরকম বিজয় উদযাপনে স্বপ্নের সোনারগাঁ
১৬ই ডিসেম্বর ২০২০, মহান বিজয় দিবসে স্বুনের সোনারগাঁ এর উদ্যোগে মাদরাসায় বীর শহীদদের জন্য করা মোনাজাতে এতটুকু নিষ্পাপ শিশুগুলোর অশ্রুসজল চোখের আর্তচিৎকারের ধ্বনিগুলো না দেখলে হয়তো দেশপ্রেম ও শহীদদের প্রতি তাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা ও মমত্মবোধের সর্বোচ্চ অনুভুতিগুলো মিস করে যেতাম আমরা আজীবনের জন্য।
স্বপ্নের সোনারগাঁ পরিবারের এটাই সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় সৌভাগ্য।
স্বাধীনতাযুদ্ধে শহীদদের জন্য যে নিষ্পাপ ফুলেরা মোনাজাতে এভাবে চোখের পানি ঝড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠতে পারে, তাদের চাইতে বড় দেশপ্রেমিক আর কোথায় পাবো?
এই স্বার্থহীন কান্নার চিত্রটা আজীবন এ মনে দাগ কেঁটে থাকবে।
আজ অব্দি যত কাজ করেছি আমরা, অন্তত মনে করি, সেদিনের মিলাদ ও কুরআন প্রদানটাই আমাদের স্বপ্নের সোনারগাঁ এর সবচেয়ে বড় প্রাপ্তি।
যা এ মুহুর্তে লিখতে গিয়েও আত্মউপলব্ধিতে চোখের পানি ধরে রাখতে পারছি না।
এই কুরআন পাঠের সওয়াবের অংশগুলো পৌছে যাক সকল বীর শহীদদের আমল নামায়, যাদের আত্মত্যাগে পেয়েছি লাল সবুজের এক বেচে থাকার স্বাধীন স্বদেশ।
ভালো থাকুক সকল শহীদ মুক্তিযোদ্ধারা,
ভালো থাকুক বেহেশতি সব ফুলগুলো....
আসার সময় আমরা কথা দিয়ে এসেছি,
সব বাধা ছাড়িয়ে, বেহেশতের এই ফুলগুলোর জন্য বেচে থাকলে আজন্ম হাত দেবো বাড়িয়ে....
সুবিধাবঞ্চিতদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিতে স্বপ্নের সোনারগাঁ
গুনে গুনে এমন ৩০ জন ছেলে-মেয়ের সাথে ৩০ জুলাই ২০২০ তারিখে স্বপ্নের সোনারগাঁ পরিচিত হয়েছে।
এদের কারো বাবা নেই, কারো আবার মা নেই।আবার কারোও কারোও বাবা এই ক্রান্তিকালীন সময়ে কর্মহীন, অক্ষম হয়ে বাসায় বসে ছিলেন ।
এই বয়সটা আমরাও কাটিয়ে এসেছি, কাজেই ঈদের আমেজটা এই বয়সের ছেলে-মেয়েদের মনের ভেতর কতটা শিহরণ জাগায় সেটা আমরা জানি।
সেই সকাল থেকে, সারাটা দিন কাটিয়েছে স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীরা এদের সাথে।
এই যে ছবিতে দেখছেন নতুন জামা পড়ে খিলখিল করে হাসছে, এ হাসিগুলোই ছিলো আমাদের আকাঙ্ক্ষিত বস্তু।
এই হাসিগুলোর জন্যই চেষ্টা করেছিলো সমাজকর্মীরা সারাদিন।
গত ২৯শে জুলাই রাতে স্বপ্নের সোনারগাঁ গ্রুপ এডমিন আবুল হাসনাত আচমকা টাকা পাঠিয়ে বলে দিলেন হাসি কিনে প্যাকেটজাত করে বিলি করতে হবে হাসিহীন কিছু সম্ভাবনাময় মুখের মাঝে।
এরপরই কেউ বা নিজের ও পরিবারের ঈদের শপিং করার সময়টুকু আবার কেউ আরাফার দিনের রোজা মুখে নিয়েই হাসি প্যাকেট করতে নেমে গিয়েছেন।
৫/৬ বছর যাবত ঈদ টা কে কেন জানি আর আগের মত ঈদ ঈদ মনেই হতো না।
ঈদ আসলেই ডিপ্রেশনে থাকি অনেকেই।
তবে গত ৩০ জুলাইয়ের দিনটা বদলে দিলো আমাদের গত ৫/৬ বছরের ডিপ্রেশন।
ঈদের আমেজটা সে বার আগের মতোই পেয়েছি।
এই ক্রেডিট পুরোটাই স্বপ্নের সোনারগাঁ পরিবারের ও সেদিন যাদের নিয়ে জীবনের কিছু সেরা মুহুর্ত কেটেছে সবার, সেই শিশুগুলোর।
ফেরার পথে আমাদের সামর্থের সংকুলানের কারণে, উপহার না পাওয়া কয়েকজন গম্ভির চেহারায় মনমরা হয়ে তাকিয়ে ছিলো।
তাদেরকে কিছু না দিতে পারলেও,
কাধে হাত রেখে আশ্বাস দিয়ে এসেছি,
"আরে ব্যাটা, মন খারাপ করিস কেন? আমরা আবার আসবো "
হ্যা, স্বপ্নের সোনারগাঁ আবার যাবে, আবার মিশবে তাদের সাথে।
চাইলে আপনিও যেতে পারেন, হাড়িয়ে ফেলা ঈদ আনন্দটাকে আবার ফিরে পেতে চাইলে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন তাদের সাথে।
কথা দিলাম, ছোটবেলায় কাটিয়ে আসা সেই ঈদের আমেজ আবার ফিরে পাবেন।
চাইলে আমাদের সাথেও যেতে পারেন।
আমরা তো সবসময়ই বলি,
সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে...
স্বপ্নের সোনারগাঁ কি?
স্বপ্নের সোনারগাঁ একটি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন।
এটি ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারী সোনারগাঁভিত্তিক একটি ফেইসবুক গ্রুপ হিসেবে তার যাত্রা শুরু করে।
এবং ক্রমান্বয়ে এর পরিধি দ্রুতই বৃদ্ধি পেতে থাকে, এবং পরবর্তীতে "স্বপ্নের সোনারগাঁ" গ্রুপটি সোনারগাঁয়ের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হিসেবে পূর্ণতা লাভ করে।
স্বপ্নের সোনারগাঁ এর সমাজকর্মীদের তত্বাবধানে ধীরে ধীরে সমাজ ও মানবকল্যানমূলক বিভিন্ন কার্যক্রম ক্রমান্বয়ে সারা সোনারগাঁব্যাপীই চলছে।
স্বপ্নের সোনারগাঁ গ্রুপটি ৫ টি কর্মসূচির উপর ভিত্তি করে তাদের কার্যক্রম পরিচালনা করে সমাজকর্মীদের নিজস্ব তত্বাবধানে,
১. মানব সেবা
২. সামাজিক উন্নয়ন
৩. ইতিহাস ও ঐতিহ্য চর্চা
৪. সচেতনতা সৃষ্টি
৫. শিক্ষা ও প্রশিক্ষণ
স্বপ্নের সোনারগাঁ বর্তমানকালীন সময়ে সোনারগাঁয়ের সবচেয়ে জনপ্রিয় ও আস্থাশীল একটি সংগঠন।
মূলত, সোনারগাঁ উপজেলাকে একটি সুখী সমৃদ্ধশালী ও অনন্যভাবে স্বপ্নের মতো করে সাজাতেই স্বপ্নের সোনারগাঁ এর সকল কার্যক্রম পরিচালিত হয়।
সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় শতাধিক তরুণ /তরুণী সমাজকর্মী বর্তমানে স্বপ্নের সোনারগাঁ এর হয়ে সামাজিক বিভিন্ন কার্যক্রমে নিয়মিত নিরলসভাবে স্ব প্রনোদিত হয়ে কাজ করে আসছে৷
Popular Posts
-
আসছে আগামী ২০শে ফেব্রুয়ারী শনিবার সোনারগাঁভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের সোনারগাঁ এর ৩য় বর্ষপুর্তি সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জাকজমক ও জমক...
-
সোনারগাঁ ভিত্তিক সর্ববৃহৎ ও জনপ্রিয় সংগঠন স্বপ্নের সোনারগাঁ। একদল দক্ষ সমাজকর্মীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও সুচিন্তিত সব কর্মপদ্ধতি অবলম্বনে ...






